• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

কক্সবাজারে ছি*ন*তা*ই*কারীর ৬ সদস্য গ্রে*ফ*তা*র

নিজস্ব প্রতিবেদক : / ৮৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

কক্সবাজার কলাতলী বীচ এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করছে র‌্যাব-১৫ এর সদস্যরা। চলমান সরকারি ছুটিতে আগত পর্যটকদের টার্গেট করে তারা ছিনতাইয়ে সক্রিয় রয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশিয় অস্ত্র।

গ্রেফতার ছিনতাইকারীর মধ্যে রয়েছে ঘোনার পাড়া এলাকার মো. নুরুচ্ছফা, সমিতি পাড়া এলাকার মো. রুবেল। একই এলাকার মাহমুদুল হাসান, মতলবের ছেলে মো. আয়াছ. রিয়াজের ছেলে মো. রমজান ও আব্দু সালামের ছেলে মো. রফিক। তাদের দেহ তল্লাশী করে ৩টি ছুরি, ১টি হাতুড়ি, ১টি টর্চ লাইট, ১টি ছোট লোহার শাবল এবং ২টি স্মার্ট ফোন উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

র‌্যাব জানিয়েছে- কলাতলী ডলফিন মোড়স্থ একটি হোটেল এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে সন্দেহভাজন কতিপয় লোকজন অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ১০ অক্টোবর রাতে র‌্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ পালানোর চেষ্টাকালে চক্রের এই ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন