• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

আ. লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় : রিজভী

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ২২৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী রয়েছে। তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু যারা গুম, খুন দুর্নীতি ও গণহত্যার সাথে জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (৮ অক্টোবর) জনগণের প্রত্যাশা: অন্তর্বর্তী সরকারের দুই মাস শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

রুহুল কবীর রিজভী বলেন, গুরুত্ব বিবেচনা করে এই সরকারের কাজ করা উচিত। প্রথমে আন্দোলনের আহতদের পুণর্বাসনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। বন্যা মোকাবেলায় সরকার সফল হয়েছে। এ সময় এইচএসসি পরিক্ষার না নেয়ায় সমালোচনাও করেন তিনি।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হতে হবে। গণতন্ত্রের সুযোগ যাতে কোন উগ্রবাদী গোষ্ঠী জন্ম নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়া, সরকারকে এই বিপ্লবের মূল বিষয় বিশ্লেষণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন