• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ কোনও পূজামন্ডপ নেই : পরিদর্শনে র‌্যাব

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কক্সবাজারে দুর্গোৎসব উদযাপন নির্বিঘ্ন করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব বলছে, কক্সবাজারে ঝুঁকিপূর্ণ কোনও পূজামণ্ডপ নেই। তারপরও মণ্ডপে মণ্ডপে বাড়ানো হয়েছে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের টহল। অপ্রীতিকর ঘটনা এড়াতে খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষও।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে কক্সবাজার শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে এসব কথা জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, কক্সবাজারে ঝুঁকিপূর্ণ কোনও পূজামণ্ডপ নেই। তবে গুজবকে কেন্দ্র করে কেউ যেন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

যেকোনও ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি মিলেমিশে কাজ করছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতেও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বছর কক্সবাজারে ৩২১টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১৫০টি প্রতিমা পূজা ও ১৭১টি ঘট পুজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন