কক্সবাজার টেকনাফে ৮ কেজি ৩৯৮ গ্রাম তিমির বমিসহ(অ্যাম্বারগ্রিস) শামসুল আলম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিজিবি। যার বাজার মূল বিশ কোটি নিরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানান বিজিবি।
রোববার( ৬ অক্টোবর) রাতে টেকনাফ শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা অভিযান চালিয়ে বমিসহ(অ্যাম্বারগ্রিস) আটক করে। আটক যুবক সেন্টমার্টিনের মীর আহমদ এর পুত্র। বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে:কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, রোববার রাতে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানী মালামাল পাচার হতে পারে এমন সংবাদে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেন । পরে একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে শাহপরীরদ্বীপ বাজার অতিক্রম করতে দেখা গেলে তাকে থামানো হয়।পরে তার কাছে থাকা একটি বস্তা থেকে ৮ কেজি ৩৯৮ গ্রাম তিমির বমিসহ(অ্যাম্বারগ্রিস)উদ্ধার করা হয়। পরে অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়। সেখানে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং সনাক্ত হয়। মূলত অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা। আটক আসামিকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।