• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি : জনতার হাতে আটক-মামলা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৩১০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ শরীফ নামের এক যুবককে আটক করেছে জনতা। এ ঘটনায় যুক্ত থাকার অভিযাগে মনির খান নামের আরেকজনসহ দুজনের নামে মামলা করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মোহাম্মদ শরীফ কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের পশ্চিম জুমছড়ির মোহাম্মদ হাছনের ছেলে।

আর মনির খান হলেন খুরুসকুল ইউনিয়নের তেতৈয়া সওদাগরপাড়ার গুরা পুতুর ছেলে। তিনি আন্দোলনের সময় অন্যতম ছাত্র সমন্বয়ক ছিলেন বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযুক্ত দুজন মোবাইল ফোনে কক্সবাজার উত্তর বন বিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। বেশ কয়েক দিন ধরেই তারা নানাভাবে হুমকি-ধমকি দিতে থাকেন।

গত শুক্রবার সকাল ১০টার দিকে অভিযুক্ত শরীফ পিএমখালী চেরাংঘাট বাজার এলাকায় গিয়ে রেঞ্জ কর্মকর্তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় মনির তাকে পাঠিয়েছেন বলে জানান তিনি।

সূত্র আরো জানায়, এ সময় এলাকাবাসী শরীফকে ধরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যান।

এ ঘটনায় শনিবার রাতে দুইজনকে আসামি করে রেঞ্জ কর্মকর্তা ফারুক কক্সবাজার মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন