• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে : সেনাপ্রধান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৪ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৫ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে একথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পরিদর্শনকালে সেনাপ্রধান দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে উষ্ণ শুভেচ্ছা জানান।

এসময় তিনি মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের (বিপিইউপি) সভাপতিসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী উৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা বাস্তবায়ন করেছে।

এরই অংশ হিসেবে উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সব জেলায় সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশের সব হিন্দু ধর্মাবলম্বী আনন্দ ও উৎসবমুখর পরিবেশে তাদের উৎসব উদযাপন করবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান।

তিনি সহযোগিতা ও সম্প্রীতির মনোভাব নিয়ে দুর্গাপূজা উদযাপনে ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন