• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

দূর্গাপূজা উপলক্ষ্যে কক্সবাজার-বান্দরবানে র‌্যাবের বিশেষ নজরদারী

প্রেস বিজ্ঞপ্তি : / ৬১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে কক্সবাজার ও বান্দরবান জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে র‌্যাব-১৫ এর বিশেষ নজরদারী বৃদ্ধি করা হয়েছে। আগামী ৯ অক্টোবর ৬ষ্ঠী পূর্জার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দূর্গাপূজার আনুষ্ঠানিক কার্যক্রম।

এ উপলক্ষ্যে র‌্যাব-১৫ এর দায়িত্বপূর্ণ এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন জায়গায় আইন-শৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে। দূর্গাপূজা উপলক্ষ্যে কোনো সুযোগসন্ধানী, দুষ্কৃতকারী ও অশুভ চক্র কর্তৃক হিন্দু সম্প্রদায়ের ওপর কোনোরূপ হামলা, পূজামন্ডপ ভাঙচুর বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে র‌্যাব-১৫ এর নজরদারী কার্যক্রম অব্যাহত রয়েছে।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবুল কালাম চৌধুরী , শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্র করে র‌্যাবের সার্বক্ষণিক নজরদারীর ফলে কক্সবাজার ও বান্দরবানের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর কোন ঘটনা পরিলক্ষিত হয়নি। হিন্দু ধর্মাবলম্বীরদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ উদ্যাপনের জন্য যেকোন ধরণের অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে র‌্যাব-১৫ সার্বক্ষণিক প্রস্তুুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন