• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

কক্সবাজার সৈকতে হারিয়ে যাওয়া ৩ শিশুকে পরিবারের কাছে ফেরত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

কক্সবাজার সমুদ্র সৈকতে বাবা-মায়ের সাথে ঘুরতে এসে হারিয়ে যায় ৩ শিশু। তাদের উদ্ধার করে স্বজনদের কাছে ফেরত দেন ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (৮ মার্চ) ছুটির দিনে সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের গাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসেন চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথার আরিফ ও ফাহিমা দম্পতি। তাদের অজান্তে বার বছরের ছেলে তানজীদ হোসেন বায়েজীদ হাত থেকে ছুটে যায়। বাবা-মাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে বায়েজীদ।

বিষয়টি সৈকতে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশের সদস্যদের আসে। তাকে উদ্ধার করে মোবাইল নাম্বার নিয়ে বাবা আরিফকে অবহিত করা হয়। তিনি ছুটে এসেই প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে নেন। এতে হাসি ফুটে বায়েজীদের মুখেও।

ট্যুরিস্ট পুলিশ এমনভাবে হাসি ফুটিয়েছে শেরপুর জাংগীরা পাড়ার রিশান (৫) ও ঢাকা শেরে বাংলা নগরের মুনতাসির (৮) এর মুখে। তারাও বাবা-মা থেকে সৈকতে বিচ্যুত হয়ে যায়। ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন