• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

কক্সবাজার শহরে ১০ ছিনতাইকারীর নিয়ন্ত্রক বুলেট-শুভ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: / ৩২৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ মার্চ, ২০২৪

কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা ও তারাবনিয়ারছড়া কেন্দ্রিক দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারীর গ্রুপ লিডার শফি ওরফে শুভ। শুভ গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে প্রায় ১০ জন চিহ্নিত ছিনতাইকারী এসব এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে।

বহু মামলার আসামী ও জেল ফেরত চিহ্নিত অপরাধীরা একের পর এক অপকর্ম করেই যাচ্ছে। তাদের হাতে ছিনতাইয়ের শিকার হচ্ছে সাধারণ মানুষ। গ্রুপ ভিত্তিক তারা নানান অপকর্মে জড়িত রয়েছে। মাদকের টাকা জোগাড় করতে তারা পেশা হিসেবে বেচে নিয়েছে ছিনতাই। এরমধ্যে রয়েছে কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড তারাবনিয়ারছড়ার টেকনাফের পাহাড় এলাকার চিহ্নিত অপরাধী মো. শাহীন ওরফে বুলেট।

ছিনতাইয়ের ঘটনায় বেশ কয়েকবার আটকও হয়েছিল বুলেট। তার বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি মামলাও। মামলা মাথায় নিয়ে জেল ফেরত আসামী বুলেট তৈরি করেছে বাহিনীও। তারাবনিয়ারছড়ার কবরস্থ গলি, টেকনাফের পাহাড় ও খুরুশস্কুল রাস্তা মাথাসহ আশপাশের প্রায় এলাকা বুলেট গ্রæপের নিয়ন্ত্রণে।

বুলেটের সাথে রয়েছে মো. নুর ওরফে জাম্বু, ফজলের ছেলে সোহাগ, ফয়েজ আহমদের ছেলে আব্দুল আহাদ ও মাহের। দক্ষিণ রুমালিয়ারছড়ার টেকনাফ পাহাড়ের বাসিন্দা তারা। তারা এলাকায় জুনিয়র গ্রæপ হিসেবেও বেশ পরিচিতি। এই অপরাধ গ্রæপের শীর্ষে রয়েছে ফাহিম ও শুভ।

অপরাধের ডন শফি ওরফে শুভ অনেকের কাছে শুভ ভাই হিসেবেও পরিচিত। তাদের অপরাধ কার্যক্রমে সক্রিয় হিসেবে রয়েছে ফজলের ছেলে ও কসাই আব্দুল্লাহর ভাগিনা জিদান ওরফে কালু, বাঁচামিয়ার ঘোনা এলাকার আলী আহমদের ছেলে ফারুক ও দক্ষিণ রুমালিয়ারছড়ার সমিতি বাজার এলাকার মামুন।

কয়েকদিন আগে অপহরণ মামলায় র‌্যাবের হাতে আটক হন সমিতি বাজার এলাকার মামুন। খুরুশকুল রাস্তার মাথা¯’ ব্যবসায়ীরা জানান- সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যস্ত খুরুশকুল রাস্তার মাথায় প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিয়মিত চলে ইভটিজিংও।

এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পথচারী, স্থানীয় ব্যবসায়ী, টমটম ও সিএনজি চালকসহ স্কুল- কলেজগামী শিক্ষার্থীরাগত ১৩ ফেব্রুয়ারি প্রাইভেট থেকে বাড়ি যাওয়ার জন্য খুরুশকুল নতুন রাস্তার মাথা থেকে টমটম উঠে এক শিক্ষার্থী। এরপর একটু যেতে না যেতেই টমটমে সিগন্যাল দিয়ে উঠে পড়ে একটি ছিনতাইকারী চক্র।

এরপর তারা ওই শিক্ষার্থীকে ছুরি বের করে পকেটে থাকা একটি স্মার্ট ফোন ও ৭০০ টাকা হাতিয়ে নেন। ঘটনার বিষয়ে কাউকে অবগত করলে প্রাণনাশের হুমকি দেয়।

গত ১৮ ফেব্রুয়ারি প্রতিদিনের ন্যায় বাজারঘাটার শাহ গদি এন্ড ইলেকট্রনিক স্টোরের দীপ্ত বড়ুয়া ও তরিকুল ইসলাম নামের দুই কর্মচারী বাড়ি ফেরার পথে খুরুশকুল রাস্তার মাথার নাসের কমপ্লেক্সের সামনে তিনজনের একটি ছিনতাইকারী দল পথ আটকিয়ে মারধর করে দুটি মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

এ ধরনের চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে খুরুশকুল নতুন রাস্তার মাথা ও তার আশপাশের অলিগলিতে।কয়েকদিন আগে খুরুশকুল রাস্তার মাথা এলাকায় ছিনতাইয়ের শিকার হন চারজন। তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সব কিছু লুট করা হয়। ছিনতাইকারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বর্তমানে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে জনি, জুবায়ের ও জাকির। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শুভ গ্রুপের ছিনতাইকারী জিদান ওরফে কালু, ফারুক ও সোহাগকে আটক করে।

এছাড়া সম্প্রতি সময়ে কালুর দোকান এলাকায় এক ব্যবসায়ীর থেকে চাঁদা না পেয়ে দোকানে মামলা চালান গ্রæপ লিডার ফাহিম।

স্থানীয় সূত্রে জানা যায়- খুরুশকুল রাস্তার মাথায় প্রতিনিয়ত ছিনতাই, অপহরণ, চুরি, মারামারি, মাদক কারবারি ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

মূলত সিএনজি পার্কিংকে কেন্দ্র করে চিহ্নিত ছিনতাইকারীরা নিয়মিত সেখানে অবস্থা নেন। খুরুশকুল ও চৌফলদন্ডী এলাকার যাত্রীরা ভুক্তভোগি হচ্ছে প্রতিনিয়ত। এই সড়কে মূলত ফাহিম ও শুভ গ্রুপের নিয়ন্ত্রণ চলছে বেশি। ফাহিম গ্রæপের সদস্যরা মোবাইল ছিনতাইয়ের দক্ষ বেশ। ফাহিম গ্রুপের সদস্যরা টার্গেট করে ১০ থেকে ১৫টি মোবাইল ছিনতাই করে প্রথমে। এরপর ছিনতাইকৃত মোবাইল গুলো বিক্রি করা হয় আরেকটি গ্রুপে। এরপর দুই গ্রæপ মিলেই বসে ভাগবাটোয়ারা করে। তাদের কেউ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়লে ছাড়িয়ে আনতে বিভিন্ন জায়গায় ছুঁটে ফাহিম।

এছাড়া দেশিয় অস্ত্র নিয়ে জমি দখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে তারা। অস্ত্র নিয়ে জমি দখলে নিয়ন্ত্রণ করেন শফি বাহিনী ওরফে শুভ ভাই। নিজেকে সিনিয়র দাবী করা শুভ জুনিয়র গ্রুপদের অপরাধ কর্মকান্ড চালিয়ে যেতে নিয়মিত সাহস যুগিয়ে যান বলে জানা গেছে।

তারাবনিয়ারছড়া, খুরুশকুল রাস্তার মাথা ও রুমালিয়ারছড়া এলাকায় ভয়ংকর ছিনতাইকারী হিসেবে রয়েছে বুলেট গ্রুপ।

কক্সবাজার শহরে শীর্ষ কয়েকজন ভয়ংকর ছিনতাইকারী গ্রæপের মধ্যে বুলেট গ্রæপ অন্যতম। বুলেট গ্রæপের প্রধান মো. শাহীন ওরফে বুলেট্টা হিসেবে পরিচিত। বুলেট গ্রুপের ছিনতাইয়ের সিস্টেমও অন্যরকম। তারা ৩ থেকে ৪ জন গ্রুপ করে একটি ছোট মিশুক গাড়ি (ছোট টমটম) অলি গলি ঘুরে মানুষের গতিবিদি লক্ষ্য করেন। এরপর নির্দিষ্ট কাউকে টার্গেট করে গাড়ি থেকে একজন নেমে বিভিন্ন অপবাদ দিতে থাকে।

তাদের অপবাদের ধরন হলো- তুই মেয়ে একটা কে কেন নাম্বার দিয়েছো, অথবা তুর নাম্বার বন্ধ কেন তুকে অনেক কল দিয়েছি, তুই আমার বোনকে ডিস্টাব করিস কেন অথবা তুই আমার আত্মীয়। এসব কথা বলে ভিকটিমকে ফাঁদ দিয়ে টমটম গাড়িতে তুলে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর ছুরির ভয় দেখিয়ে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নেন। অনেক সময় ছুরিকাঘাতও করা হয়। তাদের অন্যতম একটি নিরাপদ আস্তানা রয়েছে দক্ষিন তারাবনিয়ারছড়া কবরস্থান গলির শেষে ছালামত উল্লার বাড়ির পিছনে পরিত্যক্ত কয়েকটি ঝুপড়ি ঘর। ওখানেই তাদের নিয়মিত অবস্থান ও ভাগ ভাটোয়ারার জায়গায়।

অনুসন্ধানে জানা যায়- ছিনতাইকারী গ্রুপের এই শীর্ষ ১০ জনের নেপথ্যে রয়েছে কয়েকজন মাদক কারবারি মহিলা। দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ টেকনাফের পাহাড় এলাকার মাদক কারবারি হোসনে আরা ওরফে হোসনি ও আছিয়া বেগম ওরফে আছুনি। তারা দীর্ঘদিন ধরে টেকনাফ পাহাড় এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করে যাচ্ছে প্রকাশ্যে।

একসময় চিহ্নিত ছিনতাইকারীদের ফ্রিতে মাদক সেবন করাতেন হোসনি ও আছুনি। এরপর তারা মাদক সেবনে আসক্ত হয়ে উঠে। আসক্ত হওয়ার পর ফ্রি মাদক দেওয়া বন্ধ করে দেন তারা। পরে মাদকের টাকা যোগাড় করতেই রাস্তায় নেমে পড়ে উক্ত ছিনতাইকারী গ্রুপের সক্রিয় সদস্যরা। এসব ছিনতাইকারী গ্রæপের সদস্য কোন সময় কারাগারে গেলে তাদের জামিনের ব্যবস্থা করেন আব্দুল্লাহ কসাই নামে একব্যক্তি। খুরুশকুল রাস্তা মাথা এলাকায় কসাইয়ের আড়ালে ছিনতাইকারীদের আশ্রয়-প্রশয়ে রাখার অভিযোগ উঠেছে কসাই আব্দুল্লাহর বিরুদ্ধে।

টেকনাফ পাহাড় এলাকার আলোচিত মাদক কারবারি আছিয়া বেগম ওরফে আছুনির ভাই কসাই আব্দুল্লাহ। আছুনির বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে বলে জানা গেছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন- আমরা নিয়মিত ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। কয়েকদিন আগেও খুরুশকুল রাস্তার মাথা ও তারাবনিয়ারছড়া কেন্দ্রিক কয়েকজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এই এলাকায় আরো যারা অপরাধী আছে তাদের আইনেও আওতায় আনা হবে দ্রুত সময়। এছাড়া জেল ফেরত আসামীরা নজরদারীতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন