• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

টেকনাফে মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি: / ১৪৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

টেকনাফ থানাধীন ফুলের ডেইল এলাকা থেকে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। গ্রেফতারকৃত আসামি হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার শামসুল আলম প্রকাশ বাবুলের ছেলে আল ফাহাদ প্রকাশ আল ফরহাদ (১৯)।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী ১১ জানুয়ারী জানান, টেকনাফ থানার মামলা নং-৫২, ১৯/০২/২০২০, জিআর নং-১৬২/২০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৬/৪১, পি নম্বর-৬৪৬৫৮/২২ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আল ফাহাদ প্রকাশ আল ফরহাদকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। সে টেকনাফ থানাধীন ফুলের ডেইল এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল ১০ জানুয়ারি রাতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন