• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

কক্সবাজারে পর্যটক নিয়ে প্রথম এলো “পর্যটক এক্সপ্রেস”

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

ঢাকা-কক্সবাজার রুটে নতুন এক জোড়া ট্রেন চালু করা হয়েছে। যাত্রার প্রথম দিন বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে টেনটি কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসে। কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছায় বিকাল ৩টা ২৫ মিনিটে। কক্সবাজারে এটিই পর্যটকবাহী প্রথম ট্রেন। যার নাম দেয়া হয়েছে “পর্যটক এক্সপ্রেস”।

কক্সবাজার পৌড়া মাত্রই ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানায় পর্যটন সেবায় জড়িতরা। এদিকে ট্রেন ভ্রমন নিয়ে সন্তুষ্ট সবাই। তবে অনেকেই খাবার এবং টয়লেটের মান নিয়ে অসন্তুষ্টি জানালেও বেশীর ভাগই এই ট্রেন যাত্রার প্রশংসা করেন।

কক্সবাজার স্টেশনমাস্টার গোলাম রব্বানী জানান, ১৬ বগির পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধারণক্ষমতা ৭৮৫ জনের। প্রথম দিনে ৭৮৫ যাত্রী নিছেন সৈকতের শহরে আসে ট্রেনটি। রাত সাড়ে ৮টায় একই সংখ্যক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ট্রেনটি। প্রতি সপ্তাহের রবিবার ট্রেনটি চলাচল বন্ধ থাকবে।

স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, টিকিট নিয়ে কোন ধরনের সমস্যা নেই। সবাই এ্যাপের মাধ্যমে টিকিট সহজে কিনতে পারবে বলে জানান তিনি। এছাড়াও ট্রেনের অব্যবস্থাপনা বিষয়টি তিনি উড়িয়ে দিয়ে বলেন, বেসরকারীভাবে ট্রেন যাত্রীদের সেবায় পর্যাপ্ত লোকবল রয়েছে। এতে সমস্যা হওয়ার আশংকা দেখছেন না বলে জানান তিনি। এদিকে গেল ৩ জানুয়ারি থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে।
যাত্রীদের চাহিদা মাথায় রেখে বিরতিহীন এই ট্রেন চালু করা হয়েছে উল্লেখ করে গোলাম রব্বানী বলেন, দেশের বিভিন্ন রুটের সঙ্গে আরও কয়েকটি ট্রেন কক্সবাজার স্টেশন থেকে চলাচল শুরু করার জন্য আলোচনা চলছে। অল্প সময়ের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
“পর্যটক এক্সপ্রেস” এই ট্রেনের ভাড়া আগের মতো অর্থাৎ শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা। এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ টাকা।

গত বছরের ১১ নভেম্বর বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রেললাইন ও কক্সবাজার আইকনিক রেলস্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা-কক্সবাজার রুটে ১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে কক্সবাজার এক্সপ্রেস নামে এক জোড়া ট্রেন দিয়ে যাত্রা শুরু করে রেল কর্তৃপক্ষ। ট্রেনে দিনে দিনে বাড়তে থাকে পর্যটকের চাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন