• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

কক্সবাজারে চার আসনেই তিনটিতে নৌকা : অন্যটি কল্যাণ পার্টি

জয়নাল উদ্দিন: / ১২০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের ৪টি আসনে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলে শেষ হয় বিকেল ৪টায়। ভোট প্রদান শেষে ফলাফল গণনায় কক্সবাজারের চারটি আসনের মধ্যে তিনটিতে নৌকার প্রার্থী পুনরায় নির্বাচিত হন। একটি আসনে নির্বাচিত হন কল্যাণ পার্টি। রোববার রাতে প্রতিটি কেন্দ্র অনুসারে ফলাফল তথ্যের ভিত্তিতে এই বিষয়টি জানা যায়। তবে রোববার রাত ১২ টা পর্যন্ত চূড়ান্ত ভাবে জেলা রিটার্নিং কর্মকর্তা কোন ফলাফল ঘোষণা করেনি।

বেসরকারি তথ্যের ভিত্তিতে এরমধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম (হাতঘড়ি) ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জাফর আলম (ট্রাক) পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট। এই আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক (নৌকা) ৯৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএমের প্রার্থী শরীফ বাদশাহ (নোঙর) পেয়েছেন ৩৪ হাজার ৪৯৬ ভোট। এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারসহ টানা তিনবার এমপি নির্বাচিত হন আশেক উল্লাহ রফিক।

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল (নৌকা) ১ লাখ ৬৭ হাজার ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ (ঈগল) পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট। এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সাইমুম সরওয়ার কমলও টানা তিনবার এমপি নির্বাচিত হন এই আসনে।

কক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার (নৌকা) ১ লাখ ২৫ হাজার ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল বশর (ঈগল) পেয়েছেন ২৯ হাজার ৯২৯ ভোট। এই আসনে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শাহীন আক্তার টানা দুইবার এমপি নির্বাচিত হন এই আসনে।

কক্সবাজারের জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিল ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। ৪ টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ছিল ৫৫৬ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে স্থায়ী ৩ হাজার ৫০৭ টি। পুরো জেলায় অস্থায়ী বুথ ছিল ১৬ টি। ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ছিল ২৬ জন, যার মধ্যে রয়েছে ২ জন নারী, অন্যদিকে প্রার্থীদের মধ্যে ছিল স্বতন্ত্র ৬ জন। ১০ টি রাজনৈতিক দল দলীয় প্রতিকে অংশ নেন কক্সবাজারের ৪ টি আসনে।

কক্সবাজারের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানিয়েছেন, দিনভর শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ চলে নিয়মমতো বিকাল ৪টায় শেষ হয়। ৫৫৬টি কেন্দ্রের সব কটিকে আমরা গুরুত্ব দিয়েছি। শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা গোলযোগের সুযোগ কাউকে দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন