• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

বাংলাবাজারে মালবাহী ট্রাকচাপায় পথচারী নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৬৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদরের বাংলাবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকচাপায় পাভেল দে নামের এক পথচারী নিহত হয়েছেন। পাভেল দে স্কয়ার কোম্পানিতে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর হাসিমপুর এলাকার মৃত মন্টু কুমার দের ছেলে। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, বাংলাবাজার এলাকায় মালবাহী ট্রাক উল্টে একজন পথচারী নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক উল্টে যাওয়ার পর কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এক ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন