• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কারিনার গলায় তৈমুরের তৈরি পাস্তার নেকলেস!

নিজস্ব প্রতিদেক / ২৬২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক:

বলিউডে তারকা সন্তানদের মধ্যে তৈমুর আলি খান সম্ভবত সবচেয়ে জনপ্রিয়। তার যেকোনও কিছু বরাবরই মনোযোগ আকর্ষণ করে সবার। আবারও খবরের শিরোনামে খুদে নবাব।

কারিনা কাপুর খান ইনস্টাগ্রামে নিজের নতুন একটি সেলফি পোস্ট করে তৈমুরকে আলোচনায় নিয়ে এসেছেন। ছবিটি ভালো করে দেখুন। তার গলায় যা শোভা পাচ্ছে সেটি তৈমুর হাতে বানিয়ে দিয়েছে! এজন্য সে ব্যবহার করেছে সত্যিকারের রঙিন কাঁচা পাস্তা।
সেলফির ক্যাপশনে শুরুতে সাইফ আলি খানের বেগম স্প্যানিশদের বিদায় সম্বোধনে ব্যবহৃত ‘হাসতা লা ভিস্তা’ কথাকে মজার ছলে লিখেছেন, ‘পাস্তা লা ভিস্তা!’

এরপর বেবো উল্লেখ করেন, গলার হারটি তৈমুর আলি খানের হাতে তৈরি। রঙিন পাস্তা দিয়ে খেলতে খেলতে জিনিসটি বানিয়ে ফেলেছে সে। ইনস্টাগ্রাম পোস্টে রসিক একখানা হ্যাশট্যাগ দিয়েছেন তিনি– কোয়ারেন্টিম ডায়েরিস!
কারিনার পোস্টে সাধারণ ভক্তদের মতো লাইক দিয়েছেন তারকারা। তার বোন কারিশমা কাপুর মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ভালো লেগেছে এটা।’
জুয়েলারি ডিজাইনার ও কারিনার কাজিন রিধিমা কাপুর সাহানি হাসিমুখের ইমোজি দিয়েছেন। এছাড়া কারিনার বন্ধু অভিনেত্রী মালাইকা অরোরা ও অমৃতা অরোরা তৈমুরের প্রশংসা করেন।
করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে তৈমুরের আঁকা একটি চিত্রকর্ম ইনস্টাগ্রামে শেয়ার করেন কারিনা। এর ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘রোদ্দুর খুব শিগগিরই ফিরে আসবে। সৈকতে একদিন।’ ওইবারও একই হ্যাশট্যাগ (কোয়ারেন্টিম ডায়েরিস) ব্যবহার করেন ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন