• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে ভেসে এলো অজ্ঞাতপরিচয়ে যুবক

নিজস্ব প্রতিবেদক: / ৯৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার সমুদ্রসৈকতের দরিয়ানগর পয়েন্টে অজ্ঞাতপরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের বয়স আনুমানিক ২৩ থেকে ২৪ বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ওসি গাজি মিজান জানান, সমুদ্রসৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে সৈকতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও কালো টিশার্ট পরিহিত ছিল। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি হত্যাকান্ড এই রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন