• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

কক্সবাজারে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার : অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ২০২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

কক্সবাজার ঝিলংজা দক্ষিণ মুহুরীপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুুতিকালে ৮ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। এসময় উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানান- ১১ ডিসেম্বর রাতে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া এলাকাস্থ কক্সবাজার সরকারী কলেজের পিছনে একটি ডাকাত দল ডাকাতি সংঘটনের উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুুতি নেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত চক্রটি র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ চারিদিকে দৌড়ে পালানোর চেষ্টাকালে চক্রের ৮ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে।

প্রেপ্তারকৃতরা হলেন- ঝিলংজা দক্ষিণ মুহুরী পাড়া এলাকার মৃত আব্দুল্লাহ’র ছেলে হুমায়ন কবির (২৩), চেইন্দা খন্দকার পাড়ার নুর মোহাম্মদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬), মুহুরী পাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে মো. নুরুল ইসলাম (২৬), চেইন্দা মুড়ার কাচা এলাকার নুরুল হকের ছেলে আলী হোসেন (২২), চেইন্দা লাহার পাড়ার আব্দু শুক্কুরের ছেলে নাজির হোসেন ওরফে নাজু (৩১), একই এলাকার মৃত নুর আহম্মদের ছেলে ফজল করিম (২৮), চেইন্দা খন্দকার পাড়ার আলতাফ আহম্মদের ছেলে মো. দেলোয়ার হোসেন ও চেইন্দা ঘোনার পাড়ার মৃত হোসেন আহম্মদের ছেলে মো. আলম (৩৫)।

এসময় ১টি রাম দা, ১টি কাঠের হাতলযুক্ত চাকু, ২টি টিপ ছুরি, ২টি ছোট টচ্ লাইট, ১টি স্কু ড্রাইবার, ২টি স্মাট ফোন, ৬টি বাটন ফোন এবং নগদ ৭ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন