• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

কক্সবাজার এক্সপ্রেসের প্রথম চালক আব্দুল আওয়াল রানা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১১০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

পর্যটন নগরী কক্সবাজার থেকে হাজারের অধিক যাত্রী নিয়ে ইতিহাসের অংশ হয়েছেন ‘কক্সবাজার এক্সপ্রেস’র চালক আব্দুল আওয়াল রানা। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ৪৫ বছর বয়সী আব্দুল আওয়াল রানার বাড়ী ঢাঙ্গাইলের কালিহাতী। লোকমাস্টার আবদুল আওয়াল রানা কক্সবাজার-ঢাকা রুটে প্রথম ট্রেন চালক। সাথে তিনিও হয়ে যান কক্সবাজার রুটে ট্রেন চলাচলের ইতিহাসের অংশ।

ট্রেন ছাড়ার পূর্ব মুহুর্তে এক প্রতিক্রিয়ায় তিনি জানান, এটি তার জীবনের স্মরনীয় ঘটনা, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কক্সবাজারের রেলচলাচলের ইতিহাসে তার নামটি উজ্জল হয়ে থাকবে প্রথম বাণিজ্যিক রেলের চালক হিসেবে এটাই তার জীবনের পরম পাওয়া বলছেন তিনি।
তিনি বলেন- আজকের দিনটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সমুদ্রের নগরী থেকে হাজারো যাত্রী নিয়ে ট্রেন চালিয়ে যেতে পারাটা অত্যন্ত আনন্দের ও গর্বের।

‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ২০ টি বগির ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা হন আব্দুল আওয়াল রানা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন