• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

কক্সবাজারে পর্যটক হয়রানি : ফটোগ্রাফারের ১ মাসের দন্ড

নিজস্ব প্রতিবেদক: / ২০৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

কক্সবাজার সমুদ্রসৈকতে আগত পর্যটকদের হয়রানির অভিযোগে আব্দু রহিম নামে এক ভ্রাম্যমাণ ফটোগ্রাফারকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে বিভিন্ন অভিযোগে ফটোগ্রাফারদের ১২টি ক্যামেরা জব্দ করা হয়।

ঊুধবার (২৯ নভেম্বর) বিকালে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা। মোবাইল কোর্টে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয় আব্দু রহিমকে।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাসুদ রানা বলেন- সমুদ্রসৈকতে আগত পর্যটকরা বিভিন্ন সময় ভ্রাম্যমাণ ফটোগ্রাফার কর্তৃক হয়রানির শিকার হন। ৫০টি ছবির জায়গায় ১০০টি ছবি তোলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করে। অনেক সময় অতিরিক্ত টাকা না দিলে পর্যটকদের নানানভাবে জিম্মি করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে অভিযান চালিয়ে এক ফটোগ্রাফারকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। একই অভিযানে ১২টি ক্যামেরা জব্দ করা হয়েছে।

তিনি বলেন- সৈকতের সকল ফটোগ্রাফারদের সতর্ক করা হয়েছে। কোন উপায়ে পর্যটক হয়রানি করা যাবে না। যেকোন ধরণের পর্যটক হয়রানি রোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন