আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪ টি আসনের মধ্যে ৩ প্রার্থীকে অপরিবর্তিত রেখে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। কক্সবাজার-১ (চকরিয়া- পেকুয়া) আসনে আনা হয় পরিবর্তন।
রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে ৩০০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে দুটি আসনের নাম খালি রাখা হয়।
কক্সবাজারের আসন গুলোতে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন-
কক্সবাজার-১ ( চকরিয়া-পেকুয়া) সালাউদ্দিন আহমেদ সিআইপি, কক্সবাজার -২ (মহেশখালী-কুতুবদিয়া) আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ (সদর- রামু-ঈদগাঁও) সাইমুম সরওয়ার কমল এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) শাহীন আক্তার।
এরমধ্যে কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ সিআইপি ছাড়া অন্য তিনজন চলতি মেয়াদে সংসদ সদস্য। সালাউদ্দিন আহমেদ কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। এর আগে তিনি জাতীয় সংসদ নির্বাচনে ১৯৯৬, ২০০১, ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে অংশ নিয়ে তিন বারই পরাজিত হন।