• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

শনিবার জানা যাবে নৌকার টিকেট কারা পেলেন

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ২৫০ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী শনিবার (২৫ নভেম্বর) প্রকাশ করা হবে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর)  সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন বোর্ডে রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, কারা মনোনয়ন পাবেন তাদের নাম ২৫ নভেম্বর ঘোষণা হবে। আজকে রংপুরের ৩৩ ও রাজশাহীর ৩৯টি মিলিয়ে মোট ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত না হওয়ার পর্যন্ত ফল প্রকাশ করব না। একসঙ্গে আমাদের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। আগামীকাল (শুক্রবার) সকাল ১০ পর্যন্ত সভা মুলতবি করা হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ৩০০টি আসনের বিপরীতে বিপুল পরিমাণ এই আবেদন থেকে বৃহস্পতিবার দুই বিভাগের সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়। এজন্য সকালে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের মনোনয়ন বোর্ডের সভায় যোগ দেন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাদ পড়ছে বর্তমানরাও :

প্রথম বৈঠকে যাদের চূড়ান্ত করা হয়েছে তাদের নাম এখনই প্রকাশ করছে না আওয়ামী লীগ।

তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নৌকার মাঝি হয়ে সংসদে বসেছিলেন, তাদের কেউ কেউ এবার বাদও পড়ছেন।

ওবায়দুল কাদের বলেন, “আজকে আমাদের মনোনয়ন বোর্ডের যে সিদ্ধান্ত হয়েছে, তার মধ্যে রাজনীতিকের বাইরে সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সংসদ সদস্য কয়জন বাদ পড়ছেন এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে বাদ পড়েছে।

“প্রার্থী বাছাই ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।”

বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আগে আমরা দেখি কারা বিদ্রোহ করে, তারপর সিদ্ধান্ত নেব।

“নির্বাচন ঘিরে সারা দেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান। জোট হবে বিভিন্নভাবে, কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে বলা মুশকিল। জোট হতেও পারে নির্বাচনের আগে, সময় আছে। কাজেই তালিকাও আসতে পারে। এমন হতে পারে আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না। কিন্তু কার সাথে কার জোট হয় কেউ ভাবতে পারে না।”

গত শনিবার থেকে মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা ছিল। চারদিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এতে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি নির্বাচন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর; বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি তারিখ ৬ থেকে ১৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন