• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

কক্সবাজার ডাকাত সর্দার খালেকসহ চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

জয়নাল উদ্দিন: / ২৮৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

কক্সবাজার শহরের কস্তুরাঘাট নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের ছয়জনকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র-শস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান র‌্যাব।

গ্রেপ্তারকৃত ডাকাত চক্রের সদস্যরা হলেন- কক্সবাজার ঝিলংজা দক্ষিণ মুহুরি পাড়া এলাকার মৃত লোকমান হাকিমের ছেলে মো. আব্দুল খালেক (২৯), উত্তর নুনিয়াছড়া এলাকার মো. হোসাইনের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাদ্দাম (২৫), বড় বাজারস্থ পেশকার পাড়া এলাকার মৃত শাহজাহানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৬), দক্ষিণ মুহুরি পাড়া এলাকার আবুল বাছেরের ছেলে মো. খাইরুল আমিন (৩০), দক্ষিণ ঘোনার পাড়া এলাকার খুইল্যা মিয়ার ছেলে মো. রায়হান (২৫) ও মহেশখালী উপজেলার দেবেঙ্গা পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২৬)।

র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান- সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল কস্তুরাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে ডাকাত দলের সদস্যরা দিক-বিদিক দৌড়ে পালিয়ে যেতে থাকে। এসময় পলায়নরত ডাকাতদের মধ্যে ধাওয়া করে জলদুস্য সর্দার আব্দুল খালেকসহ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরী এলজি, ৬ রাউন্ড কার্তুজ, ১টি একনলা বন্দুক, ২টি কিরিচ, ১টি রামদা, ২টি টর্চলাইট, নগদ ১৮ হাজার ৩০০ টাকা এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্দীঘদিন ধরে অপরাধমূলক নানাবিধ কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে বলে জানান। এছাড়া ডাকাত চক্রটি কস্তুরাঘাট নতুন ব্রীজের এলাকায় দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। দলটি ইতিপূর্বে পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয়-প্রীতি প্রদর্শন করে ডাকাতির পাশাপাশি চুরি, ছিনতাই, অপহরণ ও মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ কার্যক্রম পরিচালনা করতো।

ধৃত ডাকাত দলের প্রধান আব্দুল খালেকের বিরুদ্ধে ৯টি, সাইফুল ইসলাম ওরফে সাদ্দামের ৫টি, আরিফুল ইসলামের ৩টি এবং খাইরুল আমিনের বিরুদ্ধে ৩টি মামলার তথ্য পাওয়া গেছে বলে জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন