• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে আরসা আরএসওর মধ্যে গো’লাগুলি : নিহত ১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১১৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের হামলায় সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাত ৮ টায় ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

পুলিশের দাবী, রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও’র মধ্যে আধিপত্য বিস্তারের জেরে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই ঘটনায় সৈয়দ আমিন নামে একজন সাধারণ রোহিঙ্গা নিহত হয়। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন জানান, রোববার রাতে উখিয়ার ৩ নং রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও’র সন্ত্রাসী গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মধ্যে থেমে থেমে গুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে সৈয়দ আমিন নামে এক রোহিঙ্গার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সময় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন