• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

কক্সবাজার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে : রেলস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৭০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার রেল লাইনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (১১ নভেম্বর) দুপুর ১ টার তিনি এ রেললাইনের উদ্বোধন করেন।

এশিয়ান বৃহৎ এবং ঝিনুকের আদলে তৈরি আইকনিক এই রেলস্টেশন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার এখন থেকে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে রেল সংযোগ একটি নতুন ইতিহাস রচিত হয়েছে। কক্সবাজারবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে। সারা বাংলাদেশের সাথে কক্সবাজারের রেল যোগাযোগ করা হবে। শুধু কক্সবাজারে পর্যটক আসলে হবে না, কক্সবাজারের মানুষকেও পর্যটক হয়ে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে দেখতে হবে। আমি কক্সবাজারের মানুষকে দাওয়াত দিয়ে গেলাম।

এর আগে বেলা ১১টা ৩৫মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছান শেখ হাসিনা। দুপুর সোয়া ১২টায় প্রধান অতিথির বক্তব্য শুরু করেন তিনি।
প্রধানমন্ত্রী সুধী সমাবেশ পৌঁছার পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এরপর অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের সঙ্গে ছবি তুলেন। এরপরই মঞ্চে উঠেন সরকার প্রধান। প্রধান অতিথির বক্তব্যের আগে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া একটি শুভেচ্ছা স্মারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন