• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় মো. শাহাজাহান নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহাজাহান থাইংখালীর ধামনখালী এলাকার মো. সিরাজুল হকের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, থাইংখালী রহমতের বিল চিতাখলা ব্রিজ এলাকা থেকে শাহাজাহান নামের একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহাজাহানের স্ত্রী জ্যোৎস্না বেগম বলেন, ‘মঙ্গলবার রাতে আমার  স্বামীকে কে বা কারা ফোন করে বাইরে ডেকে নিয়ে যায়। এরপর থেকে আর তার সন্ধান পাইনি। সকালে খবর পাই চিতাখলা ব্রিজ এলাকায় লাশ পড়ে আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন