• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জাহিদ হোসাইন নামের এক রোহিঙ্গাকে অস্ত্র গুলিসহ আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান(এপিবিএন)। এসময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড অকেজো গুলি, ৯ রাউন্ড রাইফেলের গুলির খোসা, নগদ এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত চল্লিশ টাকা ও ১টি বাটন মোবাইল সেট জব্দ করা হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকের এর ওয়ার্ল্ড ভিশন কমিউনিটি লার্নিং সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা জাহিদ হোসাইন (৩১) উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত বদিউজ্জামানের ছেলে। তাকে দুপুরে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পুলিশ সুপার (অতিরিক্ত ডি আইজি) মোহাম্মদ ইকবাল মঙ্গলবার সন্ধ্যায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান,আটক রোহিঙ্গা আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী মুঠোফোন সত্যতা নিশ্চিত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন