• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় বিএনপি নেতা জাগির নিহত : বুধবার কক্সবাজারে হরতালের ঘোষণা

জয়নাল উদ্দিন: / ১৬০ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতা জাগির হোসেনকে হত্যা করায় বুধবার (৮ নভেম্বর) কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা পূর্ণ দিবস হরতাল ডেকেছে জেলা বিএনপি। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নিহত নেতা জাগির হোসেন (৩৭) মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জাগির উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্নাশিয়া গ্রামের মোহাম্মদ আলমের ছেলে এবং সাবেক যুবদল নেতা ও বর্তমান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

কক্সবাজারের উখিয়ায় গত ৫ নভেম্বর রাতে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় র‌্যাব ও পুলিশ যৌথভাবে বাড়িতে গিয়ে তাকে না পেয়ে ঘর ভাঙচুর করে এবং গ্রামবাসীর ওপর গুলি চালানোর অভিযোগ বিএনপি নেতাদের। এতে তিনজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়। আহতদের মধ্যে জাগির নিহত হন।

বিবৃতিতে নেতৃবৃন্দ গণতান্ত্রিক আন্দোলনে আইনশৃঙ্গলা বাহিনী নির্বিচারে নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে নিহত করার প্রতিবাদে কক্সবাজার জেলায় বুধবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, কক্সবাজার জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে একজন বিএনপি নেতা নিহত হয়েছে। আহত হয়েছে দু’জন। এ ছাড়া গত ২৮ অক্টোবরের পরে বিভিন্ন থানায় মামলা দিয়ে ৫৫ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন