• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

কক্সবাজারে প্রথম ট্রেন উৎসুক জনতার ভীড়

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩০ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

সমুদ্র শহর কক্সবাজারে স্বপ্নের রেল লাইন উদ্বোধন হচ্ছে আগামী ১১ নভেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর শুভ উদ্বোধন করবেন। আর তারই অংশ হিসেবে রবিবার চট্টগ্রাম থেকে যাত্রা করে পরীক্ষামূলক ট্রেনটি কক্সবাজার এসে পৌঁছেছে। রবিবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটের সময় ট্রেনটি এসে পৌঁছে এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেলস্টেশন কক্সবাজারে। মুলত উদ্বোধনের আগে প্রকল্পটি রেল চলাচলের উপযোগী কিনা তা পরীক্ষা-নিরীক্ষার জন্য ট্রেনটির যাত্রা।

রবিবার সকাল ৯টা ০২ মিনিটে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে কক্সবাজার অভিমুখে যাত্রা শুরু করেছে প্রথম ট্রেনটি। আগামী ১১ নভেম্বর নতুন এই রেলপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের কথা রয়েছে। ৭ নভেম্বর এখানে ট্রায়াল ট্রেন চালানোর কথা ছিল। তবে পরে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে রেলওয়ে।

কক্সবাজার রুটের প্রথম ট্রেনটি চালিয়ে এনেছেন লোকোমাস্টার মাহফুজুর রহমান ও সহকারী লোকোমাস্টার মো. রুকন মিয়া। তারা বলেন, “কক্সবাজারের প্রথম ট্রেনে যাত্রা করার মাধ্যমে আমরা ইতিহাসের সাক্ষী হলাম। আমরা অত্যন্ত আনন্দিত।

প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সুবক্তগীণ বলেন, প্রকল্পটির ৯৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধনের পর বাকি কাজ শেষ করা হবে। সামনের বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ রয়েছে।

দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজারের অন্তত আটটি উপজেলার যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এই রেলপথ এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও অভিমত বিশেষজ্ঞদের।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মইন উদ্দীন বলেন, গ্রামের মেঠোপথ দিয়ে যখন ট্রেন কক্সবাজারের দিকে আসছিল তখন লাইনের দু’পাশ হতে শত শত মানুষ বঙ্গবন্ধুকন্যার নাম ধরে স্লোগান দিতে থাকে।
তিনি আরো বলেন, সন্ধ্যায় আইকনিক স্টেশনে এসে ট্রেনটি পৌঁছানোর পর অপেক্ষামান হাজার হাজার মানুষের চোখেমুখে এক অন্য রকম আনন্দের বন্যা দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন