• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ‘আরসার’ ২ সদস্য গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪১ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসার’ দুই সদস্যকে সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) মধ্যরাতে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক ও ১টি কার্তুজ, বিদেশী পিস্তাল ও গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আরসা সদস্যরা হলেন, ক্যাম্প-১৯ এর বি/১ ব্লকের আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমান (২৬) এবং ১ নম্বর ক্যাম্পের নুর কামাল (৩০)।

র‌্যাব, এপিবিএন, জেলা পুলিশ, আনসার এবং বিজিবির অংশগ্রহণে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী বলেন, যৌথ অভিযানে অস্ত্রসহ আরসার তালিকাভূক্ত সন্ত্রাসী একাধিক মামলার আসামি আব্দুল মোতালেব প্রকাশ হেফজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার পর তাকে ইুখয়া থানায় পাঠানো হয়েছে।

১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মো. সাইফুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী সংগঠন ‘আরসার’ শীর্ষ সন্ত্রাসী ও বহু মামলার আসামি মাত্তুল কামাল ওরফে নুর কামাল হাসিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়। উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারী টিলার নুর আহমদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা রয়েছে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন