• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

প্রথম প্রেম ভোলেননি রণবীর

নিজস্ব প্রতিদেক / ১৬২ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক:

হুটহাট প্রেমে পড়ার অভ্যাস (অথবা বদভ্যাস) আছে রণবীর কাপুরের। তাঁর প্রেমিকার তালিকা অনেকের বাজারের ফর্দের চেয়ে লম্বা। সেখানকার সবচেয়ে হাই প্রোফাইল দুই প্রেমিকা হলেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। গত প্রায় আড়াই বছর নিজের মনটা তিনি দিয়ে রেখেছেন আলিয়া ভাটকে। করোনা দিনের লকডাউনে একসঙ্গেই আছেন তাঁরা। তবু আগের প্রেমিকাদের মনে পড়ে রণবীরের।

মাত্র আট বছর বয়সে প্রথম প্রেমে পড়েছিলেন রণবীর কাপুর। সেই নারী ছিলেন রণবীরের চেয়ে বয়সে অনেক বড়। তিনি ছিলেন রণবীরের স্কুলশিক্ষিকা। ছোটবেলা থেকেই দুষ্টু প্রকৃতির রণবীর এবার ছোটবেলার এক দুষ্টুমির কথা ফাঁস করলেন নিজেই। এক অনুষ্ঠানে তিনি জানান, ছাত্রজীবন থেকেই তিনি দুষ্টুমি করে বেড়াতেন। আর তখন প্রেমেও পড়েছিলেন তিনি।

রণবীর কাপুর ও আলীয়া ভাট

রণবীর কাপুর ও আলীয়া ভাটরণবীর প্রেমে পড়েছিলেন তাঁর স্কুলের ইংরেজির শিক্ষিকাকে। তাঁর পা দেখার জন্য রণবীর বসে থাকতেন টেবিলের নীচে। তাঁদের স্কুলের বেশির ভাগ শিক্ষিকা শাড়ি পরে স্কুলে আসতেন। শুধু ইংরেজির শিক্ষিকা আসতেন স্কার্ট পরে। তিনি ম্যাডামের পা দেখার জন্য টেবিলের তলায় লুকিয়ে থাকতেন। তবে চোরের দশ দিন, আর গেরস্তের এক দিন। সেই দিন ধরা পড়ে গিয়েছিলেন রণবীর। স্কুল কর্তৃপক্ষ তাঁর মা নীতু কাপুরকে ডেকে পাঠিয়েছিল। ঘটনা শুনে বেশ লজ্জা পেয়েছিলেন নীতু। রণবীর জানান, সেই শিক্ষিকাকে তিনি আজও সেই আগের মতোই ভালোবাসেন। তাই তিনি যেখানেই থাকুন, এই বলিউড অভিনেতার মনের কথাটা নিশ্চয়ই তিনি জানতে পারবেন।

এই মুহূর্তে রণবীর কাপুর আলিয়া ভাটের। দুজন দুজনের প্রেমে নিমজ্জিত। তবু তাঁর সেই স্কুলজীবনের ভালো লাগার কথা রণবীর ভোলেননি আজও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন