• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

কক্সবাজারে বিয়ের ৭ মাস পর গলায় ফাঁস লাগালো প্রীতির মরদেহ উদ্ধার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ফারজানা আকতার প্রীতি (২২) নামে এক নারী বিউটিশিয়ানের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তারাবনিয়ারছড়া মসজিদ রোডের একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সে কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের নুর পাড়ার জয়নাল আবেদীন জুনুর মেজ মেয়ে। নিহত প্রীতি কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স সম্পন্ন করেছে। পেশাগতভাবে সে প্রসিদ্ধ একজন বিউটিশিয়ান। বাংলাদেশ-ভারত বিউটিফিকেশন প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অর্জনকারী একজন নারী।

প্রায় ৭ মাস আগে চট্টগ্রামের চুনতির মো. আজাদ নামে এক ব্যবসায়ীর সঙ্গে প্রীতির বিয়ে হয়। তার মৃত্যুর ঘটনা ভাবিয়ে তুলেছে পরিবারসহ এলাকাবাসীকে। স্বামী মো. আজাদ শহরের সুগন্ধা পয়েন্টে ঝিনুক-কসমেটিকসের দোকানদার।

প্রীতির পিতা জয়নাল আবেদীন জুনু বলেন- আমার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। শনিবার সকাল দশটায় ঢাকায় ডাক্তারের এপয়েন্টমেন্ট রয়েছে। সেজন্য তাকে নিয়ে মেয়েসহ শুক্রবার রাত ১১ টার গাড়িতে ঢাকা যাওয়ার কথা। প্রস্তুতি কতটুকু হয়েছে জানতে তাকে ফোন করি। বারবার কল করলেও রিসিভ হচ্ছে না। পরে জামাতা আজাদকে ফোন করি। সে বাসার পৃথক বিউটিফিকেশন কক্ষে গিয়ে দেখে, গলায় ওড়না প্যাচানো অবস্থায় ঝুলছে প্রীতি।

স্বামী মো. আজাদ বলেন- আমার শ^শুর ফোন করার পর দরজার ফাঁক দিয়ে দেখি, প্রীতির গলায় কালো ওড়না প্যাচানো লাশ ঝুলে আছে। এরপর দরজা ভেঙে ভেতরে ঢুকি। বেঁচে আছে মনে করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন- আমাদের বিয়ের প্রায় ৭ মাস গত হয়েছে। এশটিবারও সামান্য মনোমালিন্য হয়নি। যে কোন কাজ পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে হয়েছে। আমার প্রথিবীর সমস্ত ভালোবাসা প্রীতিকে ঘিরে। সেও আমাকে সেভাবে ভালোবাসতো। কেন এমন ঘটনা ঘটালে, হিসেব মেলাতে পারছি না।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিয়ের পর সংসারে এমন কোন ঘটনা ঘটেনি, যে কারণে প্রীতিকে আত্মহত্যা করতে হবে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন- আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল শনিবার লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মেয়ের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করেনি।

এদিকে গতকাল শনিবার জুহরের নামাজের পর নুরপাড়াস্থ উমিদিয়া মাদরাসা মাঠে প্রীতির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন পিতা জয়নাল আবেদীন জুনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন