• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

কক্সবাজারে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জয়নাল উদ্দিন: / ১৯৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকায় তন্নী চৌধুরী (১৯) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫ টার দিকে বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

প্রতিবেশিরা জানিয়েছেন, তন্নী বাসায় একা ছিলেন। বিকেলে তার মা সুভা চৌধুরী একাধিকবার ফোন করেও সাড়া না পাওয়ায় স্থানীয়দের দেখতে বলেন তন্নী কোথায়। পরে বাসায় গিয়ে দেখা যায় তার দেহ বাড়িতে ঝুলন্ত। তন্নী চৌধুরী কক্সবাজার সিটি কলেজের অনার্স ১ম বর্ষের বাংলা বিভাগের ছাত্রী এবং শহরের বৈদ্যঘোনা এলাকার নেপাল চৌধুরীর মেয়ে।

কক্সবাজার সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এখনো হত্যা নাকি আত্মহত্যা সঠিক বলা যাচ্ছে না। পুলিশের তদন্ত চলমান রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন