• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় মাদক ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি: / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

কক্সবাজার উখিয়ার পালংখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। সোমবার বিকাল ৫ টা ও দুপুর ১ টার দিকে পালংখালীতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। মঙ্গলবার (২২ আগস্ট) কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মোঃআবু সালাম চৌধুরী পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার আব্দুল সবুর প্রকাশ বারুএ ওলামিয়ার ছেলে সাইদুল বাশার প্রকাশ সিসি ছদু (৩৬)ও ৬ নম্বর ওয়ার্ডের মোছার খোলা এলাকার বেসারত আলীর ছেলে আব্দুল্লাহ (৩৯)। মো. আবু সালাম চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের এক আভিযানিক দল উখিয়া থানাধীন পালংখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই স্থানে অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাইদুল বাশার প্রকাশ সিসি ছদুকে (৩৬) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার নামে উখিয়া থানার মামলা রয়েছে।

এদিকে একইদিন দুপুর ১ টা ১০ মিনিটের সময় কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী এলাকায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অস্ত্র মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী আব্দুল্লাহ (৩৯)কে গ্রেপ্তার করা হয়।পরোয়ানাভুক্ত ও তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা নং-৫৮(৩)২১, ১৮৭৮ সনের অস্ত্র আইন এর ১৯(এফ) ধারায় মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীদের পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন