কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী পাহাড়ের গহিনে অভিযান চালিয়ে দূর্ধর্ষ সন্ত্রাসী রাসেল বাহিনীর প্রধানসহ ৬ সহযোগীকে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১৫ কক্সবাজার। এ সময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় একনলা বন্দুক, দুইটি এলজি, ১২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৭ রাউন্ড রাইফেলের কার্তুজ, এক রাউন্ড খালি কার্তুজ, একটি রামদা, ২০ হাজার পিস ইয়াবা এবং চারটি ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে উখিয়ার পালংখালী ইউনিয়নের তেলখোলা বটতলী পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ আগস্ট) র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, উখিয়ার থাইংখালী এলাকার মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ রাসেল প্রকাশ ডাকাত রাসেল (৩২)টেকনাফের রঙ্গিখালী এলাকার দুদু মিয়ার ছেলে মোঃ ছলিম (৩৮)কবির আহাম্মদ এর ছেলে নুরুল আমিন (৪২)নুরুল আমিন এর ছেলে কায়সার উদ্দিন (২০)মৃত দিল মোহাম্মদ এর ছেলে মোঃ সাদেক হোসেন (৩০)কাঞ্জরপাড়া এলাকার নুরুল ইসলাম এর ছেলে সাহাব উদ্দিন (২৫) ও উখিয়ার থাইংখালী ঘোনারপাড়া এলাকার আব্দুর শরিফের ছেলে নুরুল হাকিম (৪০)।
র্যাব বলেন, রাসেল বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণ, মানব পাচার, মাদক পাচার, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। রাসেল বাহিনীর সদস্যরা র্যাব, পুলিশ, বন বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও গুলি বর্ষণ করেছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর র্যাব পাহাড়ের গহিনে অভিযান চালায়। এ সময় ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চক্রটিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলটি উখিয়ার তেলখোলা বটতলী ও টেকনাফের রঙ্গীখালী গহীন পাহাড়ী এলাকায় আস্তানা গড়ে তুলে এবং সেখান থেকে মূলহোতা ডাকাত রাসেলের নেতৃত্বে খুন, অপহরণ, ডাকাতি ও দুস্যতা, চাঁদাবাজি, অবৈধ বালু ব্যবসা, অস্ত্র ও মাদক ব্যবসাসহ অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত। এছাড়াও দীর্ঘদিন ধরে উখিয়ার থাইংখালী বনের বিভিন্ন স্পটে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বহু মামলার আসামী চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ডাকাত রাসেল।
জিজ্ঞাসাবাদে জানা যায়, শেখ রাসেল প্রকাশ ডাকাত রাসেল (৩২) একজন তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী এবং ডাকাত রাসেল নামে খ্যাত। গ্রেপ্তারকৃত ডাকাত রাসেলের সাথে স্থানীয় কিছু জনপ্রতিনিধি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের ছত্র-ছায়ায় সে উল্লেখিত অপরাধসমূহ করে থাকে। ডাকাত রাসেলের নেতৃত্বে রাসেল বাহিনী নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড সংঘঠিত করত। এমন কি একাধিকবার বিজিবি, পুলিশ এবং ফরেস্টের ফোর্সদের উপর সশস্ত্র হামলা করেছে।
সম্প্রতি প্রকাশ্যে না এসে অবৈধ বালু ব্যবসা, অস্ত্র ব্যবসা, খুনসহ রোহিঙ্গা ও স্থানীয় নারীদের অপহরণসহ ধর্ষণের একাধিক অভিযোগ ডাকাত রাসেল বিরুদ্ধে রয়েছে। ডাকাতি, অপহরণ, মাদক, মারামারি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ১৫টির অধিক মামলা রয়েছে এবং সে একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী বলে জানা যায়। উল্লেখ্য যে, গত ২১ সেপ্টেম্বর ২০২২ তারিখ ইউএনও, উখিয়ার নেতৃত্বে অভিযানে তার কয়েকটি আস্তানার একটি আস্তানা হইতে অবৈধ অস্ত্র উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃত মোঃ ছলিমের বিরুদ্ধে ৩টি, নুরুল আমিনের বিরুদ্ধে ৫টি, সাদেক হোসেনের বিরুদ্ধে ৬টি, সাহাব উদ্দিনের বিরুদ্ধে ৩টি এবং নুরুল হাকিমের বিরুদ্ধে ৩টির অধিক রয়েছে বলে জানা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।