• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

শোক দিবসের আলোচনায় কক্সবাজার সাংবাদিক নেতারা- জাতির জনকের আদর্শের মৃত্যু নেই

প্রেস বিজ্ঞপ্তি: / ১১৫ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

ঘাতকেরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে সবশেষ হয়ে গেছে, কিন্তু না জাতীর জনকের আদর্শের কোনো মৃত্যু নেই। যতদিন থাকবে বাংলা ও বাংলাদেশ ততোদিন জাতির পিতার অমলিন আদর্শ অটুট থাকবে। জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিক নেতারা এ কথা বলেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরী। সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহোদ সরওয়ার সোহেল,প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সিবিইউজে সদস্য বিপ্লব কান্তি দে সুরেশ প্রমুখ।

এসময় বক্তারা, যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু সাজা প্রাপ্ত সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে চকরিয়ায় সংঘর্ষ লিপ্ত হওয়া জামায়াত শিবির কর্মীদের আইনের আওতায় আনার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন