• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

চকরিয়া ও পেকুয়ায় ভেসে যাওয়া ৪ শিশুর মরদেহ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি: / ৫১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বন্যার পানির স্রোতে ভেসে যাওয়া ভাই-বোনসহ চার শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পেকুয়া উপজেলায় তিনজন এবং চকরিয়া উপজেলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া চার শিশু হলো- চকরিয়ার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভেরুয়াখালীপাড়ার মো. এমরানের ৯ বছর বয়সি ছেলে মো. জিশান, পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের নুরুল আলমের ১০ বছর বয়সি মেয়ে তাহিদা বেগম ও সাত বছর বয়সি ছেলে আমির হোছাইন এবং একই এলাকার ছাবের আহমদের আট বছর বয়সি মেয়ে হুমাইরা বেগম।

পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের ফেরাসিঙ্গাপাড়ার সাহেবখালী খাল থেকে তিন শিশুর মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।

উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, বুধবার বিকালে তিন শিশু পাশের সাহেবখালী খালের পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সাহেবখালী খালে পড়ে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ওই খালে তাদের মরদেহ ভেসে ওঠে। তিন শিশুর লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

অপরদিকে সকাল ১০টার দিকে বদরখালী ইউনিয়নের রেরুয়াখালীর নতুন বাজারের পাশে মো. জিশানের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ।

তিনি জানান, বদরখালীতে বুধবার সকালে বন্যার পানিতে খেলা করছিল মো. জিশান। এ সময় সে বন্যার পানির স্রোতে ভেসে যায়। বৃহস্পতিবার সকালে গোয়াখালী থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোসাইন আরিফ বলেন, নিহত শিশুদের মরদেহ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন