• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

নজিবুল ইসলামের তত্ত্বাবধানে ঈদগড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: / ১২৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩

পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার দেশের বিদ্যমান বনাঞ্চল সংরক্ষণ, বনায়ন এবং বৃক্ষরোপণের কার্যক্রম জোরদার করেছে। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকট নিরসনে জনগণের অংশগ্রহণের মাধ্যমে সামাজিক বনায়ন কার্যক্রমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি, কক্সবাজার – ৩ সংসদীয় আসনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. নজিবুল ইসলামের তত্ত্বাবধানে ১ আগস্ট (মঙ্গলবার) রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্টিত হয়েছে।

ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মোক্তার আহমদ সভাপতিত্বে, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হামিদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন  কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মো. নজিবুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস সহ-সভাপতি মিজানুর রহমান,  ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেজবা উদ্দিন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, সাবেক মেম্বার ও ঈদগড় ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন ঈদগড় ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক শৈবাল, ১নং ওয়ার্ড সভাপতি কালু সাধারণ সম্পাদক আমিন ২নং জসিম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ৩নং ওয়ার্ড সভাপতি সৈয়দ হোছন, সাধারণ সম্পাদক হামিদ, ৪নং ওয়ার্ড সভাপতি সাইফুল সাধারণ সম্পাদক রিফাত ৫নং ওয়ার্ড সভাপতি আমিন ৬নং ওয়ার্ড সভাপতি আজিম সাধারণ সম্পাদক জয়নাল শাহ ৭নং ওয়ার্ড সভাপতি নুরুল আমিন সাধারণ সম্পাদক মোজাম্মেল ৮নং ওয়ার্ড গফুর সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন, ৯নং ওয়ার্ড মাছন,ঈদগড় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিয়ান তামিম, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের সহসম্পাদক নুরুল আজিম, পৌর আওয়ামী লীগ নেতা সাগর পাল, আমিন, সৈয়দ নুর, আনোয়ার হোসাইন, রাজেনুল ইসলাম শিপু, জহিরুল ইসলাম প্রমুখ।

এসময় মো. নজিবুল ইসলাম বলেন,  জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরিবেশকে সবুজায়ন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কক্সবাজার  আমাদের দীর্ঘদিনের সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন এবং প্রাণ প্রকৃতি রক্ষায় আমার এই প্রয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন