• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারে মাদকের মামলায় রোহিঙ্গাসহ ২ জনের যাবজ্জীবন

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৯৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

কক্সবাজারে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ ২ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-চতুর্থ আদালতের বিচারক মো. মোশারফ হোসেন রোববার (৩০ জুলাই) দুপুরে এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী প্রণব কান্তি শর্মা এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্র পক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত বেলাল মামলাটি পরিচালনা করেন।

যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামীরা হলো : কক্সবাজারের উখিয়ার ১১ ইস্ট রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-১৮ এর মো. ছিদ্দিক ও খুরশিদা বেগমের পুত্র মো. হাসান (২২) এবং কক্সবাজার পৌরসভার পেতা সওদাগর পাড়ার আব্দু শুক্কুর ও জুলেখা বেগমের পুত্র সিরাজুল মোস্তফা (২৩)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন