কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সদস্য নিহত হয়েছেন।
সোমবার (১০ জুলাই) ভোরে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত হুসেন মাঝি আরসার শীর্ষ সন্ত্রাসী। তার নামে একাধিক মামলা রয়েছে।
এপিবিএন অধিনায়ক বলেন, ‘সোমবার ভোর ৫টায় ১৪ এপিবিএনের অধীন ১৭ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসী গোষ্ঠী এবং পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে আরসার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি হুসেন মাঝি নিহত হন। অভিযান চলছে। অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’