• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

উখিয়ার বৌদ্ধ ভিক্ষু ধর্মজ্যোতিকে বাঁচানো গেল না

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৫৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় আহত বৌদ্ধ ভিক্ষু ধর্মজ্যোতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৫ জুলাই) রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

ধর্মজ্যোতি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন। গত রবিবার (২ জুলাই) রাতের যেকোনো সময় তিনি আঘাতপ্রাপ্ত হন। পরদিন সকালে বৌদ্ধবিহারের একটি কক্ষ থেকে ধর্মজ্যোতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়।

নিহতের ছেলে সুমন বড়ুয়া জানান, ১৬-১৭ বছর আগে ধর্ম পালনের উদ্দেশ্যে সংসার ত্যাগ করেন তার বাবা। গত ৭ বছর ধরে তিনি মরিচ্যার শ্রাবস্তী বিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না। রবিবার রাতে কে বা কারা ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে যায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।

মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া বলেন, ‘টাকার লোভে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যেই আহত হওয়ার কারণ হিসেবে টাকার লোভে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু আহত ভিক্ষু অসাবধানতার কারণে নিজেই পড়ে গিয়ে আহত হয়েছে বলে জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন