• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে আইসিসির প্রধান কৌঁসুলি : তার মধ্যেই খুন রোহিঙ্গা নেতা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১০৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

রোহিঙ্গাদের কাছ থেকে মিয়ানমারে তাদের ওপর চালানো নির্যাতনের তথ্য সংগ্রহ করছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ জুলাই) আদালতের প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে প্রতিনিধিরা উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় ক্যাম্পটির একটি ব্লকের উপপ্রধান বা সাব মাঝি এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যাকাণ্ড ঘটে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

হত্যাকাণ্ডের সময় ক্যাম্পটিতে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি। তারা ছিলেন কুতুপালংয়ের ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে। সকাল পৌনে ১০টায় সেখানে পৌঁছে তারা মিয়ানমারে জাতিগত নিধনযজ্ঞের ভয়াবহতায় জীবন ও সম্ভ্রম বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা ১৩ জনের সঙ্গে বলেন। পরে বেলা ১১টা ২০ মিনিটে সেখান থেকে বের হয়ে বালুখালীর ১২ নম্বর ক্যাম্পে যান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন