• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা তরুণের মৃত্যু

উখিয়া প্রতিনিধি: / ১৫২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় টমটমের (ইজিবাইকের) ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) ভোরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্টের সি-৫ ব্লকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওই তরুণ হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দ আলমের ছেলে মোহাম্মদ হারেস (২২)।

নিহতের স্বজনরা জানায়, টমটমের (ইজিবাইকের) ব্যাটারি চার্জ দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে হারেস। খবর পেয়ে আশেপাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্ত জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন