• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

রোহিঙ্গা ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার আসামি গ্রেফতার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৫৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক আসামি সাব্বির আহমেদ ওরফে লালুকে (৩০) গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। লালু উখিয়ার ব্লক-ই এর ১২-নম্বর ক্যাম্পের আব্দুল মোতালেবের ছেলে। রোববার (১১ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে উখিয়ার ক্যাম্প-১৮ ব্লক এম/১৯ এর সামনে থেকে তাকে আটক করা হয়। সে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরসা’র শীর্ষ সন্ত্রাসী।

সোমবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ -এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ.

ফারুক আহমেদ জানান, ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লকের সামনে ‘সিক্স মার্ডার’ মামলার পলাতক এক আসামি অবস্থান করছেন বলে খবর আসে। পরে এপিবিএন সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় পালানোর চেষ্টা করলে লালুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, লালু বিভিন্ন হত্যা কাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে উখিয়া থানায় ছয়টি হত্যা, অস্ত্রসহ ও অন্যান্য মামলা রয়েছে। আটকের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন