• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

করোনা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর স্ট্যাটাস; কক্সবাজারে এনজিও কর্মী আটক

নিজস্ব প্রতিদেক / ৯৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে করোনাভাইরাস নিয়ে বিষোদগার করে স্ট্যাটাস দেওয়ায় কক্সবাজারে এক জনকে র‌্যাব-১৫ আটক করেছে। আটক রাশেদুল আমিনের (৪৩) বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পালপাড়া। তার পিতার নাম নুরুল আমিন।

রাশেদুল আমিন প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, আইইডিসিআর এর পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে চলমান করোনা ভাইরাসজনিত সংকটে বিষোদগার করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়।

বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টায় কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার ২ নম্বর গলির ১১ নম্বর বাড়ির সাকুরা ভবন থেকে র‌্যাব তাকে আটক করে। আটক রাশেদুল আমিন একটি এনজিওতে চাকরির সুবাদে কক্সবাজার বাসায় থাকেন বলেন জানা গেছে।

তার বিরুদ্ধে ‘সিরাজ সিকদার’ নামীয় একটি ফেইসবুক আইডি থেকে করোনা ভাইরাস সংক্রান্ত মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। একইসাথে তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির জানান, আটক রাশেদুল আমিনকে গতকাল বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ১৫/২৯/৩১ নম্বর ধারায় র‌্যাব-১৫ এর নায়েব সুবেদার শ্রী সুকুমার রায় বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলায় দায়ের করেছে। মামলা নম্বর ০২/২০২০। মামলাটি গ্রহণ করে তাকে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে আদালতে চালান দেওয়া হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন