• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

প্রবাসীদের সঙ্গে নাচবেন-গাইবেন অপু বিশ্বাস

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১০৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৩১ মে, ২০২৩

সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে সময় কাটাবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দিনক্ষণ চূড়ান্ত। দুটি শোতে অংশ নিতে বিদেশে পাড়ি জমাবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকা নিজেই।

অপু বলেন, ‘প্রবাসে যেসব ভাইবোনেরা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখছেন, তাদের বিনোদন দিতে পারব ভাবলে আনন্দ হয়। আমি সব সময় বিদেশে শোগুলো উপভোগ করি। এবারে যাচ্ছি সিঙ্গাপুর ও মালয়েশিয়া। সিঙ্গাপুর যাব জুনের ৩ তারিখ। আর ৪ জুন দেখা হবে মালয়েশিয়ার ভাইবোনদের সঙ্গে।’

প্রবাসীদের উদ্দেশে এই নায়িকা বলেন, ‘সবাই রেডি থাকবেন দেখা হবে, হবে অনেক নাচ গান সঙ্গে থাকব আমি।’

জানা গেছে, বাংলাদেশি কনসার্ট নামের একটি আয়োজনের হয়ে দুই দেশের দুটি শোতে পারফর্ম করবেন এই নায়িকা। অপু ছাড়াও এ দুটি কনসার্টে থাকতে পারেন দেশের আরও কিছু শিল্পী।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে অপুর নতুন সিনেমা ‘ট্র্যাপ’। এছাড়াও বন্ধন বিশ্বাসের পরিচালনায় ‘লাল শাড়ি’ ও ‘ছায়াবৃক্ষ’ নামে দুটি সিনেমাও মুক্তি পাবে শীঘ্রই। এর মধ্যে ‘লাল শাড়ি’ দিয়ে প্রযোজনায় নাম লিখিয়েছেন এই নায়িকা। এখানে তার নায়ক সাইমন সাদিক। ‘ছায়াবৃক্ষ’  সিনেমায় অপুর বিপরীতে দেখা যাবে নায়ক নিরবকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন