• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

করোনার সুযোগ কাজে লাগিয়ে পাহাড় কেটে ভবন; গুড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিদেক / ১৪২ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস :

করোনার সুযোগ কাজে লাগিয়ে কক্সবাজার শহরের কলাতলী উত্তর আদর্শগ্রাম এলাকায় পাহাড় কেটে অবৈধ ভবন নির্মাণ করে শীর্ষ এক ইয়াবা ব্যবসায়ী। পরে খবর পেয়ে উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে কক্সবাজার সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার অভিযান চালিয়ে পাহাড় কেটে নির্মিত ভবনটি গুড়িয়ে দেয়।

সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, উত্তর আদর্শগ্রাম এলাকায় জসিম নামে একব্যক্তি রাতের আধারে পাহাড় কাটে আর দিনের বেলায় ভবন নির্মাণ করছে; এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বিশাল পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। পাহাড় কেটে নির্মিত স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় পাহাড় কাটার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে । অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও ছিল।

এলাকাবাসীরা জানিয়েছে, রবিউল নামে একব্যক্তির জমি ছিল অভিযান হওয়ার স্থানটি। গত দেড় বছর আগে পাহাড় কেটে ভবন নির্মাণ করছিল রবিউল। ওই সময় কক্সবাজার পরিবেশ অধিদপ্তর সেখানে অভিযান চালিয়ে জরিমানা ও উচ্ছেদ করেছিল। উচ্ছেদ অভিযানের পর জসিম নামে একব্যক্তিকে সরকারি খাস জমি ও নির্মাণাধীন ভবনটি বিক্রি করে দেয় রবিউল। সরকারি এই খাস জমিটি জসিমকে প্রায় ১৩ লাখ টাকায় বিক্রি করে রবিউল। জসিমের বাড়ি হলে উখিয়ার মরিচ্যা এলাকায়। মাদক মামলায় কারাগার থেকে সম্প্রতি বের হন জসিম। কারাগার থেকে বের হয়ে জসিম সেখানে আবার পাহাড় কাটা শুরু করে।

করোনা ভাইরাসে প্রশাসনের ব্যস্ততার এই সুযোগকে কাজে লাগিয়ে রাত দিন শ্রমিক লাগিয়ে পাহাড় কাটছিল জসিম। পাহাড় কাটার পাশাপাশি দালানও নির্মাণ করছিল। জসিম একজন চিহ্নিত ইয়াবা কারবারি বলে জানা গেছে। জসিমকে সহযোগিতা করছে আদর্শগ্রাম এলাকার রবিউল ও সমাজ নেতা নাছির উদ্দিন। রবিউল ও নাছিরের বিরুদ্ধে ইয়াবা কারবারি জসিমকে সহযোগিতার অভিযোগ উঠেছে। মূলত জসিম ইয়াবার টাকায় রবিউল থেকে সরকারি পাহাড়ি জমিটি ক্রয় করেন। এরপর ইয়াবার টাকায় পাহাড় কেটে ভবন তৈরি করছে।

কলাতলীর উত্তর আদর্শগ্রামে পাহাড় কেটে নির্মাণাধীন স্থাপনা গুড়িয়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে আদর্শগ্রাম এলাকার রবিউল বলেন, আমি জায়গাটি জসিমকে বিক্রি করে দিয়েছি অনেক আগেই। এখন (বৃহস্পতিবার দুপুরে) সেখানে উচ্ছেদ অভিযান করছে ম্যাজিস্ট্রেট। আমিও এই অভিযানে সহযোগিতা করেছি। বিক্রি করে দেওয়ার পর আমার কোনো সম্পৃক্ততা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন