• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

ঘোনার পাড়া ও বাদশা ঘোনায় নৌকার প্রার্থী মাহাবুবের শুভেচ্ছা বিনিময়

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী মাবু শহরের বিভিন্ন এলাকার নানা শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন।

রবিবার (৩০ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নং ওয়ার্ডে দক্ষিণ ঘোনার পাড়া জামে মসজিদে নামাজ আদায় করে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্যকালে দোয়া ও নৌকা প্রতিকে ভোট চান মাহাবুব।

এদিকে নৌকার প্রার্থী মাহাবুব আসার খবরে এলাকায় বেশ সাড়া পরে। এসময় তাকে এলাকাবাসী ফুল দিয়ে বরণ করে নেন।

এরপর এলাকাবাসীকে সাথে নিয়ে ঘোনার পাড়া ও বাদশা ঘোনা এলাকায় মানুষের সাথে কুশল বিনিময় করেন ও নৌকার জন্য ভোট চান।

পরে তাৎক্ষনিক এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে মাহাবুব বলেন, নির্বাচিত হলে স্মার্ট ও শোষন মুক্ত পৌরসভা গড়ার আশ্বাস দেন। এবং একটি সুশৃঙ্খল শহর গড়ার অঙ্গিকার করেন।

এ সময় সমাজ কমিটির নেতৃবৃন্দ, শত শত আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন