• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল বসতঘরসহ এনজিও সেন্টার

উখিয়া প্রতিনিধি: / ৮০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে রোহিঙ্গাদের অন্তত ১২টি বসতঘর ও দুটি এনজিওর লার্নিং সেন্টার পুড়ে গেছে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার লম্বাশিয়া ২-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুন অর রশীদ এ তথ্য জানান। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত নিশ্চিত করতে পারেননি তিনি।

ছৈয়দ হারুন বলেন, ‘শুক্রবার রাতে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২-ইস্ট রোহিঙ্গা আশ্রয় শিবিরের জনৈক ব্যক্তির বসতঘরে হঠাৎ আগুন লাগে। আগুন মুহূর্তে আশপাশের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন