• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারে আগুনে ‘ফুড ভিলেজ’ রেস্তোরাঁর ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিদেক / ৯৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ‘ফুড ভিলেজ’ নামক রেস্তোরাঁয় পথশিশুদের দেওয়া আগুনে ৪টি স্টাফ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে জানা যায়। ওসময় পর্যটকসহ আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতংকের সৃষ্টি হয়। এ ঘটনায় প্রায় দশ লাখ টানা মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ মালিক। রোববার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় ব্যবসায়ী আবছার ও রহিম জানান, রোববার সন্ধ্যায় যখন দূরদূরান্ত থেকে সুগন্ধা পয়েন্টে পর্যটকরা প্রতিদিনের মতো আসতে শুরু কওে; ঠিক তখনই ‘ফুড ভিলেজ’ রেস্তোরাঁয় আগুন জ্বলতে শুরু করে। এসময় সেখানে খাবার খেতে আসা এবং আশপাশে থাকা পর্যটকসহ স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটতে থাকে।

‘ফুড ভিলেজ’ রেস্তোরারঁ মালিক কিবরিয়াহ খান বলেন, প্রায় প্রতিদিন আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনাধিকার প্রবেশ করে কিছু পথশিশু। তারা পুরো সৈকতে দেশবিদেশ থেকে আগত পর্যটকদের ছিনতাই, চুরি, মাদক বহন এবং মাদক সেবন থেকে শুরু করে নানা অপরাধ কর্মকান্ড সংগঠিত করে। তারা রোববারও রেস্তোরাঁর স্টাফ ঘরে কৌশলে প্রবেশ করে নেশা করেন। পরে তাদেরই দেওয়া আগুনে ৪টি স্টাফ ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনায় জড়িত পথশিশুদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তাদের কারণে পর্যটকসহ স্থানীয় ব্যবসায়ীরা নানা ধরনের সমস্যার আশংকা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন