নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নির্বাচনের নামে খেলা করতে চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল। আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচন ছাড়া অন্য কোনো পথে বিশ্বাস করে না বিএনপি। আমরা নির্বাচন চাই, নির্বাচনের নামে খেলা করতে চাই না।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেব শনিবার (১১ মার্চ) বেলা ১১টায় থেকে বেলা ১২পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘রাজনীতিকে যারা খেলা মনে করেন, তারা আল্লাহ’রওয়াস্তে রাজনীতি থেকে অবসর নেন। রাজনীতি খেলার ব্যাপার না, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য। রাজনীতি দেশের উন্নয়নের জন্য। রাজনীতি দেশের স্বাধীনতার জন্য; সার্বভৌমত্ব সুরক্ষার জন্য।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এতে বিএনপির কেন্দ্রিয় নেতা লুৎফুর রহমান কাজলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।