• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়া ক্যাম্পে গুলিবিদ্ধ আরেক রোহিঙ্গা নেতার মৃত্যু

নিজস্ব প্রতিদেক / ১৩৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
ফাইল ছবি।

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ রোহিঙ্গা নেতা আবদুর রহিম (৪৫) মারা গেছেন। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কক্সেবাজারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি তিনি আরসা সন্ত্রাসীদের গুলিতে আহত হন।

নিহত আবদুর রহিম বালুখালী তাজনিমার খোলা ১২ নম্বর ক্যাম্পের মৃত করিম উল্লাহর ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা নেতা রহিমের লাশ ময়নাতদন্ত শেষে তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নিহতের স্বজনেরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

এর আগে, আরসাবিরোধী খুতবা দেয়ায় মৌলভী শামসুল আলমকে অপহরণ করে তারা। পরে গতকাল শনিবার গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরেক রোহিঙ্গা নেতা মোহাম্মদ সলিমের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন